বৃহস্পতিবার, অক্টোবর ১৫

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে ৩১ বিজিবির চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযানে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের সুপারি জব্দ করেছে। জব্দকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চোরাইকারবারীরা পালিয়ে যায়। এসময় মালিকবিহীন অবস্থায় জব্দকৃত ২১৬ বস্তা বাংলাদেশি সুপারির সিজার মুল্য ৪৬ লক্ষ ৬৫ হাজার ছয়শত টাকা। জব্দকৃত এসব সুপারি নেত্রকোনা কাষ্টমস অফিসে জমা দেওয়া হবে।

এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলমাকান্দার ইউএনও আবুল হাসেম। টাস্কফোর্সে অন্যান্য সদস্যরা হলেন- বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর গাজী মুহাম্মদ সালাহ উদ্দীন, সহকারি পরিচালক মো. মমিনুল ইসলাম, লেংগুরা বিওপির (বর্ডার অবজারবেশন পোষ্ট) কোম্পানী কমান্ডার সুবেদার মো. সেলিম মিয়াসহ ৩৫ জন বিজিবির সদস্য ও একজন আনসার সদস্য।

মঙ্গলবার সকালে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩১ বিজিবির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে গত সোমবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৬টা থেকে রাত সোয়া ১১টা পর্যন্ত লেংগুড়া বিওপির কাঠালবাড়ী নামক স্থানে টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করা হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version