সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের পুলিশ সুপার ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোঃ মিজানুর রহমান বিপিএম বলেছেন আমি দীর্ঘ তিন বছর সুনামগঞ্জে দায়িত্ব পালন করেছি এই সময়ে আইনের ভেতর থেকেই সুনামগঞ্জ বাসীর সেবা করার চেষ্টা করেছি। একজন সেবা প্রার্থী যেন সঠিক বিচার পান তার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। কতটুকু করতে পেরেছি তা সুনামগঞ্জ বাসীই ভাল জানেন। ১৩ আগষ্ট শনিবার রাত ৮ টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোঃ মিজানুর রহমান বিপিএম এর বদলী জনিত বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে সম্বর্ধিত অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্রের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি সেলিম আহমদ তালুকদার, আল হেলাল,সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, এমরানুল হক চৌধুরী, মাসুম হেলাল, কর্ণ বাবু দাস প্রমুখ। পরে সম্বর্ধিত অতিথি’র হাতে সম্মাননা প্রদান করেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্য গণ।
ব্রেকিং নিউজ
- ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পলাতক হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্বভৌমত্ব চূড়ান্তভাবে রক্ষা করেছিলেন : স্বরাষ্ট্রমন্ত্রী
- ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের : ববি হাজ্জাজ
- এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ আবেদনের সময় বাড়ল
- হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের
- কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী
- প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ
- আটপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনঃ


