শেখ জহিরুল ইসলামঃ নান্দাইল প্রতিনিধি। ময়মনসিংহের নান্দাইলে সারা দেশের ন্যায় ডিজেল, পেট্রোল, অকটেন সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় পার্টির। ১০ই আগষ্ট রোজ মঙ্গলবার বিকাল ৫.৩০ মিনিটের সময় উপজেলা ও পৌর জাতীয় পার্টির আয়োজনে একটি বিশাল বিক্ষোভ মিছিল জাতীয় পাটি অফিস থেকে বের হয়ে নান্দাইলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জাতীয় পার্টি অফিসে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসনাত মাহমুদ তালহা, সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলার শাহ্জাহান ফকির, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম খাঁন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম ভূইয়া শরিফ, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আসাদুজ্জামান জামাল, পৌর জাপা নেতা রফিকুল ইসলাম ফকির, সেচ্ছাসেবক পাটির আহ্বায়ক আব্দুল হান্নান, ছাত্র সমাজের যুগ্ন আহ্বায়ক আল-মামুন, যুগ্ন আহ্বায়ক মোঃ রাফি সহ প্রমূখ। উপজেলা জাতীয় পার্টির সভাপতি তার বক্তব্যে বলেন এ সরকার দেশ চালাতে ব্যার্থ। এরশাদের শাসন আমলে ডিজেলের মূল্য ছিল প্রতি লিটার ৭ টাকা। তারপরও হাছিনা, খালেদা মাসে চৌদ্দ দিন হরতাল দিয়েছিল আর এখন তেলের দাম রাতারাতি বাড়িয়ে মানুষের সাধ্যের বাইরে চলে গেছে। অতিবিলম্বে তেলের দাম কমিয়ে আনুন না হলে জাতীয় পার্টির বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।
ব্রেকিং নিউজ
- আরব ভূখণ্ড থেকে মগড়া নদীর বাঁকে: কবি ও অনুবাদক এনামূল হক পলাশ
- সরিষাবাড়ীতে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু, আহত ১
- নিলুফার চৌধুরী মনির সাথে সাবেক যুবদল নেতা শুভ পাঠানের সাক্ষাৎ
- কেন্দুয়ার অন্তঃসত্ত্বা তরুণী ৫ দিন ধরে নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার
- কলমাকান্দায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
- দুর্গাপুরে হতদরিদ্র জরিনার পাশে ডেপুটি স্পিকার, উপহার দিলেন নতুন ঘর
- কালাপুর ইউপি’র প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অনিয়মের অভিযোগ
- নেত্রকোনায় মোবাইল কোর্ট: ২ জনের কারাদণ্ড, ৪ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস



