রবিবার, সেপ্টেম্বর ২০

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(,জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিযনের চকশ্যামশ্বের এলাকায় বজ্রপাতে রবিউল ইসলাম(২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার সময় চকশ্যামস্বের মাঠে এ ঘটনা ঘটে। নিহত রবিউল ঐ গ্রামের আমিনুল ইসলামের ছেলে। স্থানীয় ইউপি সদস্য কাওছার হোসেন জানান, আজ শনিবার সন্ধ্যার সময় মাঠে রবিউল নিজের পাওয়ার টিলার দিয়ে অন্যের জমি চাষ করছিল। মসুলধারে বৃষ্টিপাত শুরু হলে এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক ( ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version