আবারও নারীদের কোপা আমেরিকার শিরোপা জিতল ব্রাজিল। রবিবার (৩১ জুলাই) স্বাগতিক কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড অষ্টম শিরোপা জিতে নেয় সেলেসাওরা। ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন ডেবোরা ক্রিস্টিয়ান ডি অলিভেরা।১৯৯১ সাল থেকে শুরু হওয়া নারীদের কোপা আমেরিকায় প্রতিবারই ফাইনাল খেলেছে ব্রাজিল। ২০০৬ বাদে প্রতিবারই শিরোপাও জিতেছে তারা। ২০০৬ সালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরেছিল দলটি।এবার আবারো শিরোপা জিতে নিল ব্রাজিল। ২০১৮ সালেও স্বাগতিক চিলিকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা।
Previous Articleপাঁচবিবিতে বজ্রপাতে পাওয়ার টিলার চালকের মৃত্যু
Next Article আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে ইসির সংলাপ আজ




