পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনী জেলা তাবলীগ জামায়াতের আমির সুফি আবদুল গনি বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ফেনী ডায়াবেটিক হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (১০৭) বছর। তিনি ৪ ছেলে, ৬ মেয়ে ও আত্মীয়স্বজন সহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (২০ জুলাই) বাদ আছর শহরের ঐতিহাসিক মিজান ময়দানে সুফি আবদুল গনি জানাজায় ইমামতি করেন মরহুমের বড় ছেলে আবদুল হাফিজ। মিজান ময়দানে নামাজে জানাজায় হাজারো ভক্ত ও সর্বস্তরের মুসল্লী অংশগ্রহণ করেন। পরে শহরের সালাহউদ্দিন মোড় সংলগ্ন ফেনী জেলা তাবলীগ জামায়াত মারকাজ মাদানীনগর মাদরাসার পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। জানাযাপূর্ব স্মৃতিচারণমুলক বক্তব্য রাখেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। মাওলানা ওমর ফারুকের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন ফেনী আলীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাছান, জামেয়া হোসাইনিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবুল কাশেম, জামেয়া মাদানিয়া মাদরাসার মুহতামিম সাইফ উদ্দিন কাসেমী, জামেয়া রশিদিয়া মাদরাসার মোহতামিম মুফতি শহীদ উল্যাহ, ছাগলনাইয়া আজিজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা রুহুল আমিন,দাগনভূঞা আশরাফুল উলুম মাদরাসার মুহতামিম ইউসুফ কাসেমী, শর্শদী দারুল উলুম মাদরাসার মুহাদ্দিস রফিকুল হক, দেবীপুর সোলতানিয়া মাদরাসার মুহতামিম মাওলানা সাহেদুল ইসলাম, ঘাটগর মাদরাসার মুহতামিম মাওলানা আবুল কাশেম, জামেয়া মাদানিয়ার নায়েবে মুহতামিম মুফতি আহমদ উল্যাহ, তাবলীগের সাথী প্রফেসর আলাউদ্দীন ও হাজী বেলাল উদ্দীন, কাকরাইলের মুরব্বী মাওলানা আব্দুল বার ও মরহুমের ছেলে আবদুল কাইয়ুম প্রমুখ। জেলা তাবলীগ সূত্র জানায়, তাবলীগ জামায়াতের আমির সুফি আবদুল গনি দীর্ঘ ৭০ বছর ধরে জেলা তাবলীগ জামায়াতের আমির হিসেবে দায়িত্বপালন করেছেন। ভারতের দিল্লি নিজাম উদ্দীন মারকাজের আলেমেদ্বীন মাওলানা ইউসুফ (র:) তাকে এ দায়িত্ব পালন করার প্রয়োগ করে দিয়েছেন বলে।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় রক্তাক্ত সেই ১ সেপ্টেম্বর: ত্যাগের স্বীকৃতি চান ছাত্রনেতা অর্ক
- ডিমলা খাদ্য গুদামে অনিয়মের অভিযোগ, দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
- কলমাকান্দা সীমান্তে মাদকবিরোধী অভিযানে বিজিবির সাফল্য
- সীমান্ত থেকে মদ এনে বিক্রি: র্যাবের অভিযানে ৪ কারবারি আটক
- খেলতে গিয়ে সলিল সমাধি: মোহনগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
- মদনে সরকারি চাল পাচারের চেষ্টা নস্যাৎ: ২ হ্যান্ডট্রলি ও চালক থানায়
- মদন পুলিশের অভিযানের টাঙ্গাইলের রনি ও নেত্রকোনার নাসিম গ্রেপ্তার
- নেত্রকোনার মোক্তারপাড়া মাঠে ফিরল প্রাণচাঞ্চল্য: বর্ণাঢ্য আয়োজনে ডিসি গোল্ডকাপ শুরু


