বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আজ মঙ্গলবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী। সকাল ৮টায় তিনি ঢাকা থেকে রওনা দেবেন। হেলিকপ্টার থেকে নেত্রকোনা ও সিলেটের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তিনি। এরপর তাকে বহনকারী হেলিকপ্টার সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দরে এসে অবতরণ করবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং তার সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সিলেট বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেন দেশ রূপান্তরকে বলেন, প্রধানমন্ত্রী মঙ্গলবার সকাল ৮টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে রওনা দেবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন সিলেট সার্কিট হাউজে। সেখানে আওয়ামী লীগ নেতা ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সার্কিট হাউজে তিনি বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবে।
এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে সিলেট নগরীর রাস্তাঘাট মেরামত করা হচ্ছে। দীর্ঘদিন ধরে সিলেট নগরীসহ বিমানবন্দর সড়কটি খানাখন্দে ভরা। মানুষ ভোগান্তি নিয়ে দীর্ঘদিন চলাচল করলেও টনক নড়েনি সিলেট সড়ক ও জনপথ (সওজ) বিভাগের। এবার টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে সিলেটের সড়কগুলো। এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান সাংবাদিকদে বলেন, বিমানবন্দর সড়কের কিছু কিছু জায়গা ভাঙা ছিল। সেগুলো মেরামত হচ্ছে।
ব্রেকিং নিউজ
- গোরস্থান নিয়ে বিরোধ: বাড়িঘর ও দোকানপাটে হামলা প্রতিবাদে মানববন্ধন
- খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল
- চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী
- অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী
- স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি
- খেলাধুলাকে পেশা প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানের সাথে তুলে ধরতে বর্তমান সরকার কাজ করছে : রেলপথ প্রতিমন্ত্রী
- ইলেকট্রনিক ডিভাইসে অতি আসক্তি, চক্ষু হাসপাতালে বাড়ছে শিশুরোগী


