ঝালকাঠির নলছিটিতে জমি নিয়ে বিরোধের জের ধরে বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগ করা হয়েছে। আজ শুক্রবার (১০ জুন)বিকেলে পৌরসভার অনুরাগ গৌরীপাশা এলাকার গিয়াস উদ্দিন মল্লিক(৪০) নামে এই অভিযোগ করেন। তিনি অভিযোগ করে বলেন , জমি নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার সকাল ৯ টার দিকে একই বাড়ির হারুন মল্লিক (৫৫) বাসার মল্লিক (৬০) ও জলিল মল্লিক (৫০) দেশীয় অস্ত্র দা ও লাঠিসোটা নিয়ে আমাদের বসত বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এসময় আমারা বাধা দিলে তারা আমার পিতা ও আমাকে মারধর করে। তিনি আরও বলেন এই জমিটা আমার পৈত্রিক সম্পত্তি এখানে ২০০৫ সালের বসতবাড়ি তৈরি করেছি। এখন তারা এসে তাদের জমি দাবি করে। আমি শালিসি মানি শালিসদাররা যদি বলে এই জমি আমার না তাহলে এই জমির প্রতি কোন দাবি করবো না। তারা এরআগে আমাদের হাঁটার রাস্তা বন্ধ করে দেয় পরে আবার সেটা খুলে দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জলিল মল্লিক ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে বলেন , ওই জমির মালিকানা আমাদের তাই যে ঘরটি ছিলো সেটি সরিয়ে দিয়েছি। এবিষয়ে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি আমি শুনেছি গিয়াস উদ্দিন মল্লিক নাকি ৯৯৯ কল দিয়ে অভিযোগ দিয়েছে। পরে থানায় তাদের যেতে বলছে। তাদের মধ্যে জমি নিয়ে ঝামেলা রয়েছে।
ব্রেকিং নিউজ
- জামালপুর শহরের সরদারপাড়ায় স্কুলের চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ
- বসতঘরে মিলল ভারতীয় মদ, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল ব্যবসায়ী
- কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে
- দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী
- ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন
- কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
- ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার
- দ্যা মেইল বিডি ডট কমে সংবাদ প্রকাশের পর ডিমলার খাদ্য গুদামের ২ কর্মকর্তা বদলি


