টাংগাইল প্রতিনিধিঃ ভারতের ক্ষমতাসীন দল (বিজেপি) নেতাদের কর্তৃক মহানবী সা.-কে নিয়ে কটূক্তি ও অবমাননার প্রতিবাদে সারাদেশের ন্যায় নাগরপুরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুন ) বাদ জুম্মা নাগরপুর উপজেলা সর্বস্তরের উলামায়ে কেরামদের সার্বিক ব্যবস্হাপনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। বিক্ষোভ মিছিলটি নাগরপুর সরকারি কলেজ গেট থেকে বের হয়ে সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ গেটে বিশাল প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মওলানা মো.রফিকুল ইসলাম (দা.বা) প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নাগরপুর বাজার জামে মসজিদের খতিব মাও: রফিকুল ইসলাম ও কওমী ওলামা পরিষদের সভাপতি মাও: মো. রফিকুল ইসলাম আমিনি, হাফেজ হেলাল উদ্দিন প্রমুখ। এসময় বক্তরা বলেন- বিজেপি’র মুখপাত্র নূপুর শর্মা ও বিজেপির দিল্লি মিডিয়া অপারেশন প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও হজরত আয়েশা (রা.) কে নিয়ে কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করে বিশ্বের সকল মুসলমান সহ শান্তিকামী প্রতিটি মানুষের কলিজাকে দগ্ধ করেছে। এটি জঘন্য ও ক্ষমাহীন অপরাধ। এই নিন্দনীয় কাজ প্রতিটি মুসলমান সহ বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়ে আঘাত করেছে। তারা আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম। কিন্তু তার মানে এই নয় যে, মুসলিমদের জীবনের চেয়েও প্রিয় মহানবী (সাঃ) কে অবমাননা করলে আমরা চুপ থাকবো। সুশৃঙ্খল পন্থায় এর প্রতিবাদ জানানো প্রতিটি মুসলমানের ঈমানেরই দায়িত্ব। আমরা অবিলম্বে রাসূল সা. কে অবমাননাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহবান জানাচ্ছি। উল্লেখ্য, বিজেপি’র জাতীয় মুখপাত্র নূপুর শর্মা গত সপ্তাহে এক টিভি বিতর্কে মহানবী সা. এবং হযরত আয়েশা রা. সম্পর্কে অপমানসূচক মন্তব্য করেন। এই বিতর্ক নিয়ে তীব্র প্রতিবাদের মুখে নূপুরের সহকর্মী জিন্দাল টুইটারে মহানবী সা. সম্পর্কে আরো কিছু কটূক্তি করেন। ফলে মুসলিম বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ সময় উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসুল্লিরা উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ
- এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ : নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের
- রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির
- তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
- রাজনগরে ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
- হাসিবের ওপর হামলাকারী সনাক্ত ছাত্রলীগ নেতা
- ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
- চিরনিদ্রায় শায়িত ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ বাবুর বাবা, জানাজায় মানুষের ঢল
- জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির ওপর হামলা


