তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সম্মেলনস্থলে হামলার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, দুপুরে জুমার নামাজের পর শহরে মিছিল বের করে ইমাম ওলামা পরিষদ সহ কয়েকটি ইসলামী সংগঠনের আড়ালে জামায়াত শিবির নেতাকর্মীরা । তারা অতর্কিতভাবে শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুত করা মঞ্চে হামলা চালায। হামলাকারীরা চেয়ার, মাইক ও মঞ্চে ব্যাপক ভাংচুর চালায়। এসময় অন্তত ১৫ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় ,আজ দুপুরে জুমার নামাজের পর ইমাম ওলাম পরিষদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ কয়েকটি ইসলামী দলের ব্যানারে গাইবান্ধা শহরের বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের করে। তারা সভাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় মঞ্চের মাইক সহ চেয়ার টেবিল ভাঙ্গচুর করে । তবে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বলেন এসময় মিছিলের ভেতরে থাকা জামায়াত শিবির কর্মীরা এই ভাঙ্গচুরে অংশ নেয়। গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লুকিয়ে থাকা জামাত কর্মীরা এই ভাঙ্গচুর চালায়।
ব্রেকিং নিউজ
- জামালপুর শহরের সরদারপাড়ায় স্কুলের চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ
- বসতঘরে মিলল ভারতীয় মদ, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল ব্যবসায়ী
- কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে
- দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী
- ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন
- কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
- ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার
- দ্যা মেইল বিডি ডট কমে সংবাদ প্রকাশের পর ডিমলার খাদ্য গুদামের ২ কর্মকর্তা বদলি


