পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়ায় ট্রেনে কাটা পড়ে আঁখি বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা যায়। বুধবার উপজেলার মুহুরীগঞ্জ রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী আখি বেগম মুহুরীগঞ্জ রেলস্টেশনে কর্মরত পয়েন্টসম্যান আবদুল কাদেরের স্ত্রী। ফেনী জিআরপি পুলিশের উপ-পরিদর্শক রাজেন্দ্র প্রসাদ দাস জানান, চট্রগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা ট্রেন মুহুরীগন্জ রেলস্টেশন এলাকা পার হচ্ছিল। এমন সময় নারী আঁখি বেগম অন্যমনস্ক হয়ে দ্রুত লাইন পার হতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়েন। তিনি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ব্রেকিং নিউজ
- যোগদানের দশদিনের মধ্যে মৌলভীবাজার পুলিশ সুপার প্রত্যাহার
- সীমান্তে অনুপ্রবেশকালে স্বামী-স্ত্রী আটক
- নিখোঁজের তিনদিন পর মিললো কাঁটা লাশ
- মনু নদী থেকে উদ্ধার ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর
- নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মোহাম্মদ মোশারফ হোসেন
- সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি, দুর্ভোগে জনজীবন
- ইজারা হয় নি বিশ্বম্ভপুরের তিনটি পশুর হাট
- সুনামগঞ্জে এডিপি ফুটবল একাডেমির শুভ উদ্বোধন



