মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯

ফজলে এলাহী মাকাম, জামালপুরঃ জামালপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (২০১৩ সালে সংশোধিত) বাস্তবায়নের লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটির তৃতীয় কোয়ার্টারের (জুলাই–সেপ্টেম্বর, ২০২৬) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতি তো করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, নাটাব সভাপতি তানভীর আহমেদ হীরা সহ আরো অনেকে।

এ সময় বক্তারা ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কঠোর পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি, ধূমপান ও তামাকজাত দ্রব্য গ্রহণের ক্ষতিকারক দিক উল্লেখ করে প্রচারণা ও এর কুফল সম্পর্কে সকলকে সচেতন করে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার থেকে সকলকে দূরে থাকার আহ্বান জানান।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version