বাবুল হোসেনঃ জয়পুরহাট পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন বিএনপির সদ্য ঘোষিত এক তরফা পকেট কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। বৃহস্পতিবার (০২ জুন) বিকেলে কুসুম্বা ইউনিয়নের শালাইপুর বাজারে ‘ইউনিয়ন বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের ব্যানারে’ অনুষ্ঠিত বিক্ষোভ প্রদর্শণের সময় তারা কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দনের কুশপুত্তলিকা দাহ করার পাশাপাশি চন্দন ও পাঁচবিবি উপজেলার থানা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিমকে অবাঞ্চিত ঘোষণা করে অতি দ্রুত এই কমিটি বাতিলের দাবি জানান। এ সময় কুসুম্বা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন। বক্তারা অভিযোগ করে বলেন, সদ্য ঘোষিত কুসুম্বা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কিন্তু এই কমিটি থেকে দলের ত্যাগী ও নির্যাতিত নেতাদের বাদ দেয়া হয়েছে। ওবায়দুর রহমান চন্দন ও সাইফুল ইসলাম ডালিম জোগসাজশ করে অর্থের বিনিয়মে এ পকেট কমিটি করেছেন। অবিলম্বে এ কমিটি বাতিল করে ত্যাগী ও নির্যাতিত নেতাদের সমন্বয়ে নতুন কমিটি করার জোর আহবান জানান তারা।
ব্রেকিং নিউজ
- চিরনিদ্রায় শায়িত ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ বাবুর বাবা, জানাজায় মানুষের ঢল
- জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির ওপর হামলা
- কুলাউড়ায় গাছের সাথে বাঁধা তরুণীর মৃতদেহ উদ্ধার
- দুই নদীর তীরের বিশ্ববিদ্যালয়, যার ভিতরে বয়ে গেছে প্রবহমান লেক
- ঝালকাঠিতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে স্বাস্থ্যসেবা, সংকটে বিনয়কাঠি উপ-স্বাস্থ্যকেন্দ্র
- আজ ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা
- তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন, ঝুঁকিতে তিস্তা ব্যারাজ
- ডিমলার তিস্তা নদীতে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী সুস্বাদু বৈরালি মাছ


