বাবুল হোসেনঃ জয়পুরহাটের পাঁচবিবিতে কোল্ড ডিংসের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে বাবা মেয়েকে খাইয়ে ১৩ বছরের মেয়েকে ধর্ষন করেছে হায়দার আলী(৫০) নামের এক লম্পট। ঘটনাটি বৃহস্পতিবার ২রা জুন রাতে উপজেলার আওলাই ইউনিয়নের গোড়না গ্রামে ঘটে। পরে গ্রামবাসী কৌশলে ধর্ষক হায়দার আলীকে আটক করে পুলিশে দেয়। সে উপজেলার বিনশিরা গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র। স্থানীরা জানায়, বুধবার ঐ মেয়েটির মা ও দাদী উপজেলার ছাতিনালী গ্রামে বিয়ের দাওয়াত খেতে গেলে বাড়ীতে বাবা ও মেয়ে একাই থাকে। সুযোগ বুঝে রাতে লম্পট হায়দার আলী তাদের বাড়ীতে গিয়ে প্রাণ আপের বোতলে চেতনানাশক ঔষধ মিশিয়ে কৌশলে তাকে ও তার বাবাকে খাওয়াই। এর কিছুক্ষণ পড়েই বাবা মেয়ে দুজনেই অচেতন হয়ে পড়ে। আর তখন লম্পট হায়দার আলী মেয়েটির উপর যৌন নির্যাতন চালায়। সকাল ৮/৯ টা হলেও বাড়ীর কারোও কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশিরা গিয়ে দেখেন আলাদা আলাদা কক্ষে মেয়েটি বিবস্ত্র ও তার বাবা দুজনেই অচেতন হয়ে আছে । ঘটনাটি জানাজানি হলে গ্রামবাসী কৌশলে লম্পট হায়দার আলীকে ডেকে আটকিয়ে রেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষককে থানায় নিয়ে আছে। মেয়েটি ও তার বাবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। এবিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব বলেন, ঘটনায় একজনকে আটক করে আনা হয়েছে।
ব্রেকিং নিউজ
- সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ
- কেন্দুয়ার মাসকা হাওরে মাছ ধরতে যাওয়াই কাল হলো এনামুলের
- পাহাড়ের মানুষ সবার আগে- আবেগাপ্লুত ডেপুটি স্পিকারের উন্নয়ন বার্তা
- নেত্রকোনায় প্রতিবাদী মিছিল: জমিয়তের সমাবেশ থেকে হুঁশিয়ারি
- নেত্রকোনার মদন ও দুর্গাপুরে ইয়াবাসহ ২ কারবারি
- কাজের মান নিয়ে কোনো আপস নয়, ঠিকাদারদের হুঁশিয়ারি দিলেন ডেপুটি স্পিকার
- পূর্বধলায় মাদকসহ কারবারি গ্রেপ্তার ও ৩ মাদকসেবীর সাজা
- ফাঁদে ফেলে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা: খালিয়াজুরীতে কলা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা


