পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে বিষপান করে সোনিয়া আক্তার (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সে সদর ইউনিয়ন নিলখী গ্রামের কুয়েত প্রবাসী আবু জাফর ওরফে বাবুর স্ত্রী। বৃহস্পতিবার (২জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। নিহত সোনিয়া আক্তার পরশুরাম উপজেলার কাউতলী গ্রামের মৃত তাজুল ইসলামের মেয়ে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত ৩১ মে দিনগত রাতে প্রতিদিনের মতো তাঁর সাত বছর বয়সী ছেলেসহ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। রাত আনুমানিক নয়টার দিকে সে অতিরিক্ত বমি করে। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মঈন উদ্দীন জানান, বিষপান করে গৃহবধূ মারা গেছে বলে তিনি জানতে পেরেছেন। তবে কি কারণে বিষপান করেছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ব্রেকিং নিউজ
- পূর্বধলায় মসজিদের মার্কেট ভাঙচুর: বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- নিরাপদ আর্থিক সেবার প্রত্যয়ে মোহনগঞ্জে ‘নগদ’-এর বিশেষ প্রশিক্ষণ
- বিল বকেয়া, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।
- গাইবান্ধায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা” মূলহোতাসহ গ্রেপ্তার -২


