এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দু’দিন ব্যাপী ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। সোমবার(১৫/মে) দুপুরে ‘তথ্য প্রযুক্তির সদ্বব্যবহার : আসক্তি রোধ’ প্রতিপাদ্যে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মির্জা মুরাদ হাসান বেগ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম ও নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী বক্তব্য দেন। জেলা পর্যায়ের এই মেলায় ছয় উপজেলা থেকে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। যারা উপজেলা পর্যায়ে সেরা তিন এর তালিকায় স্থান পায়। জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এর তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
ব্রেকিং নিউজ
- গণেশ্বরী নদীর কাঠের ব্রিজ বন্যায় বিলীন, দুর্ভোগে হাজারো মানুষ
- নেত্রকোনার সীমান্তে পুলিশের অভিযান: ৪০ বোতল মদসহ আটক ২
- মগড়া নদীর পাড়ে কিশোরীকে ধর্ষণ, গৌরীপুর থেকে মূল হোতা গ্রেপ্তার
- জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও কসমেটিকস উদ্ধার
- গুজব ছড়িয়ে সালিশের নামে অমানবিক শাস্তি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- বারহাট্টায় বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও বরণ
- বিরিশিরিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত
- হত্যা না আত্মহত্যা? নেত্রকোনায় ওয়ালটন শোরুম কর্মচারীর লাশ উদ্ধার



