মোঃ বাবুল হোসেন: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ও আওলাই ইউনিয়নের ৬৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বাড়ি পাচ্ছে। আগামীকাল মঙ্গলবার সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব পরিবারের মাঝে বাড়ী ও কাগজপত্রগুলি হস্তান্তর করবেন। তৃতীয় পর্যায়ে আরো ৫৪জনকে বাড়ি প্রদান করা হবে। মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বাড়ি দেওয়ার কর্মসুচির অংশ হিসাবে উপজেলার ক’শ্রেণির ৩১৮ টি পরিবার চিহ্নিত করা হয়। এরমধ্যে ১২১টি পরিবারকে দেওয়া হবে।
আজ সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন তার অফিস কক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা নূরে শেফাসহ সাংবাদিকবৃন্দ। প্রেস ব্রিফিংয়ের ইউএনও আরো বলেন ২লাখ ৫৯হাজার ৫’শ টাকা ব্যায়ে সরকারি অর্থায়নে বাড়ির সাথে সাথে প্রতিটি পরিবারকে দুই শতাংশ জমিও রেজিষ্ট্রেশন করে দেওয়া হবে।
ব্রেকিং নিউজ
- ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী নারী: খবর পেয়ে উদ্ধার করল কেন্দুয়া থানা পুলিশ
- ‘এক ক্লাস অইলে আমরা বাইরে খাড়ইয়া থাকি’: খালিয়াজুরীতে চরম ভবন সংকটে ব্যাহত শিক্ষা
- মদনে বিস্ফোরক আইনের মামলার আসামি ইসলাম উদ্দিন পুলিশের জালে
- ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী: মদনে প্রশাসনের উদ্যোগে চারা বিতরণ
- তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’
- বনের ফলেই জীবিকার স্বপ্ন: কেওড়ায় উপকূলের নতুন সম্ভাবনা
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিদ্যমান আইন বাস্তবায়নে সারাদেশে বিশেষ অভিযান
- নির্দিষ্ট সময়ের আগেই কলেরা টিকা পেয়ে খুশি সাধারণ মানুষ


