টাঙ্গাইল প্রতিনিধিঃ রবিবার বিকেলে টাঙ্গাইলের দেলদুয়ারের এলাসিন ব্রীজের নিচ থেকে হাবিবুর রহমান (৫৯) নামে এক সরকারি কর্মচারীর লাশ উদ্ধার করেছে দেলদুয়ার থানা পুলিশ। তিনি মির্জাপুর পি আই ও অফিসে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তার চাকুরীর মেয়াদ আর এক মাস ছিল। তিনি দীর্ঘদিন দেলদুয়ার পি আই ও অফিসেও চাকরী করেছেন। তার গ্রামের বাড়ি নাগরপুর উপজেলার গাজুটিয়া গ্রামে। বিভিন্ন সূত্রে জানা যায়, একাধিক বিয়ের কারনে তিনি চরম পারিবারিক অশান্তিতে ভুগছিলেন। দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন বলেন,নিহতের লাশ ওপুর হয়ে পড়ে ছিল। রবিবার দিনের বেলায় কোন এক সময়ে তার মৃত্যু হয়েছে। তার পকেটে সি লকরা বিষের বোতল পাওয়া গেছে। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
ব্রেকিং নিউজ
- সম্প্রীতির নজির কেন্দুয়ায়: সুস্থ সমাজ বিনির্মাণে এক কাতারে সর্বদল
- কাটল ঢলের আতঙ্ক: কায়সার কামালের উদ্যোগে বাঁচল শতবর্ষী ধর্মপল্লী ও স্কুল
- ডিজিটাল নিরাপত্তার চাদরে দুর্গাপুর: সিসি ক্যামেরায় মুড়ে যাচ্ছে পুরো শহর
- জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
- গাইবান্ধায় পুলিশের অভিযানে জুয়াড়িসহ গ্রেপ্তার- ৫
- সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মৌলভীবাজারের লতিফা
- নাকের ভেতরে অপারেশনে মিললো বাঁশের দুটি টুকরো
- জাতিসংঘের মঞ্চে শিবগঞ্জের সাইমুম পারভেজ, অভিন্ন পানির ন্যায্য অধিকারে বাংলাদেশের বার্তা


