বাবুল হোসেনঃ পিস হিসেবে কিনে কেজি দরে তরমুজ বিক্রি করায় জয়পুরহাটে ১০ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জয়পুরহাটের সহকারী পরিচালক ফজলে এলাহী অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এ সময় র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান মাহমুদ, স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মাসুদ রানা এবং আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। জরিমানা করা ব্যবসায়ীরা হলেন- শহিদুল ইসলাম, মিজানুর রহমান, রিপন, গোলাম রাব্বি, সুমন মন্ডল, মো. হাসান, মো. লাইজু, বেনজিরুল হক, সুদেব বর্মন ও সোহাগ শেখ। জানা গেছে, বিভিন্ন হাটবাজারে কেজি দরে তরমুজ বিক্রি হচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জেলা শহরের পূর্ব বাজার, বাটার মোড়, পাঁচুর মোড় ও পৌর মার্কেট এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় কেজি দরে তরমুজ বিক্রি বন্ধে ব্যবসায়ীদের হুঁশিয়ার করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক ফজলে এলাহী ঢাকা পোস্টকে বলেন, যেসব ফল ব্যবসায়ী পিস হিসেবে কিনে কেজি দরে তরমুজ বিক্রি করছিলেন, তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। অভিযানে ভোক্তা অধিকার আইনে ১০ জন ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন হাটবাজারেও এমন অভিযান চালানো হবে।
ব্রেকিং নিউজ
- “আদিবাসী ধাত্রীদের সম্মান করি” প্রতিপাদ্যে কলমাকান্দায় আদিবাসী দিবস উদযাপিত
- ‘ওর সব কথা মিথ্যা ছিল, তবু তাকে দোষ দিও না’: নেত্রকোনায় গৃহবধূর আত্মহত্যা
- কলমাকান্দায় বিজিবির অভিযানে মালিকবিহীন ভারতীয় মদ আটক
- সোমেশ্বরীতে ভাসমান মরদেহ: পরিবারের কাছে হস্তান্তর
- অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- র্যাবের অভিযানে ৩৬৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
- ৩দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার
- ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, দুই দিনের উদ্ধার অভিযান সমাপ্ত



