স্টাফ রিপোর্টার
কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক শনিবার দিরাই উপজেলার বাঁধ ভেঙ্গে তলিয়ে যাওয়া চাপতির হাওর পরিদর্শণ করেছেন। শনিবার বাঁধ এলাকা পরিদর্শন শেসে তিনি মিডিয়াকে বলেন, বাঁধগুলোর মেইনটেন্যান্স রক্ষনাবেক্ষণ আশানুরুপনা। যে ভাবে কিছুটা উন্নতি হয়ে এদের আরো উন্নতি হতে হবে। যে নিয়মে চলে এগুলো আমরা পর্যালোচনা করছি। আমরা তাড়াতাড়ি চেষ্টা করবো এই নিয়ম কাুননগুলো আরো কঠিন করে যাতে বাঁধগুলো যথাযতভাবে রক্ষা করা যায় তার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। বাঁধের কাজের অনিয়মের তথ্য প্রধানমন্ত্রীকে জানাবো।

এসময় মন্ত্রী আরো বলেন, কেউ যেন না খেয়ে থাকেন সেজন্য ভিজিএফ এবং বিভিন্ন খাদ্য সাহায্য দেওয়া হবে আমি এর নিশ্চয়তা দিচ্ছি। সারাবিশ্বে করোনা মহামারীর কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্য সংকট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর যদি আমাদের এতবড় ক্ষতিগ্রস্ত হয় সেটা দেশের খাদ্য শস্যে উপর বিরাট প্রভাব পড়বে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের জন্য কঠিন হয়ে পড়বে।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ -২ আসনের সংসদ সদস্য জয়া সেন গুপ্তা, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন প্রমুখ।

পরে মন্ত্রী সদর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করে হারবেস্টারের মাধ্যমে ধান কাটার উদ্বোধন করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version