মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯

পাকিস্তানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি সংহতি প্রকাশ করে লাখ লাখ সমর্থক বিক্ষোভ করেছেন।

ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ পার্টির (পিটিআই) আয়োজনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাশাপাশি করাচি, পেশোয়ার, লাহোরসহ অন্যান্য বড় শহরে রোববার এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

পাকিস্তানের বিরোধী দলগুলো ইমরান খান সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে চরম রাজনৈতিক সংকট দেখা দিয়েছে।

ইমরান খান পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটের আগের দিন টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তাঁর দেশের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে রাজপথে নেমে বিক্ষোভ দেখানোর আহ্বান জানিয়েছিলেন।রোববার রাতে ইমরান খান এক টুইটার বার্তায় ইমরান তাঁর আহ্বানে সাড়া দেওয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের পররাষ্ট্রনীতিকে স্বাধীন করতে গিয়ে তিনি মার্কিন ষড়যন্ত্রের শিকার হয়েছেন। ইমরান খান বলেন, পাকিস্তানের আসন্ন সরকার হবে ‘বিদেশ থেকে আমদানি করা’ এক সরকার এবং এর প্রতি জনগণের কোনো সমর্থন থাকবে না।এরপর আরেক টুইটে বিক্ষোভ সমাবেশের একটি ভিডিও পোস্ট করে ইমরান লেখেন, ‘অসৎ লোকদের নের্তৃত্বে আমদানি করা সরকারকে প্রত্যাখ্যান করে স্বতস্ফূর্তভাবে এত মানুষের বিপুল জমায়েতের ঘটনা আমাদের ইতিহাসে আগে কখনও হয়নি।’

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version