স্টাফ রিপোর্টার : নেত্রকোনার সীমান্তবর্র্তী উপজেলা দুর্গাপুর হতে পরিত্যক্ত অবস্থায় ৫০ লক্ষ ৫৫ হাজার ৬০৪ টাকা মূল্যমানের বিভিন্ন প্রকারে শাড়িসহ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৪৭ পিস বেনারশি শাড়ি, ৭৪০ পিস সারদাহা শাড়ি, ১৮৫ পিস ওভারটেক শাড়ি, ১৮০ পিস শিল্ক শাড়ি, ১০৫ পিস অনিকা শাড়ী, ৪১৯ পিস শাংড়ী রিলা শাড়ি, ২৮ পিস লেহেঙ্গা এবং ২৫৯২ পিস কাবেরী মেহেদী। এসব চোরাচালানকৃত পণ্য নেত্রকোনা কাষ্টমস অফিস হস্তান্তর করা হবে।

সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এএসএম জাকারিয়া।

তিনি জানান, জেলার দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়নে বারমারী বিওপি (বর্ডার অবজারবেশন পোষ্ট) অবিস্থত। ৩১ বিজিবি’র অধিনায়কের নেতৃত্বে ওই বিওপির ১২ সদস্যের একটি দল চোরাচালান বিরোধী অভিযযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে আজ (সোমবার) ভোর সাড়ে ৪টার দিকে সীমান্ত পিলার ১১৬২/৯-এস হতে আনুমানিক একশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে আকুঞ্জুরা নামক স্থান হতে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় এসব ভারতীয় পণ্য করা জব্দ করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version