পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। এক বিবৃতিতে জো বাইডেন বলেন, ফার্স্ট লেডি জিল এবং আমি যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের প্রতি পবিত্র রমজানুল করিমের উষ্ণ শুভেচ্ছা এবং শুভ কামনা জানাই।

শুভেচ্ছাবার্তায় তিনি উল্লেখ করেন, পবিত্র কোরআন থেকে আমরা সংযম ও সহমর্মিতার শিক্ষা নিয়ে নেবো। যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিক ও গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়কে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। জো বাইডেন আরও বলেন, মুসলিম সম্প্রদায় নতুন প্রত্যাশায় শুরু করবেন সংযমের এ মাস। অনেকেই সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য আরও সচেতন হবেন। একে অন্যের প্রতি সেবার ব্রত নিয়ে, তাদের বিশ্বাসের প্রতি অবিচল থেকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে। সবার সুস্বাস্থ্য, কল্যাণ ও সুন্দর জীবন কামনা করবেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version