চলতি সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়। টেস্ট সিরিজের সাকিব আল হাসানের খেলার কথা থাকলেও বর্তমানে পারিবারিক কারণে দেশে ফিরে এসেছেন তিনি। যার কারণে প্রথম টেস্ট ম্যাচে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ।

অন্যদিকে দীর্ঘদিন পর আবারও বাংলাদেশ টেস্ট দলে ফিরেছেন তামিম ইকবাল। তাই তার একাদশে থাকাটা একপ্রকার নিশ্চিত। তবে তামিম ইকবাল একাদশে ফিরলে ওপেনিংয়ে তার সাথে থাকবেন কে? সাদমান ইসলাম না কি মাহমুদুল হাসান জয়। বর্তমান পারফরম্যান্স বিবেচনায় সাদমান ইসলামের থেকে এগিয়ে রয়েছেন মাহমুদুল হাসান জয়। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো খেলে ছিলেন তিনি।তবে একাদশে তিন পেসার খেলানো হবে না কি দুইজন, স্পিনার দুইজন না কি একজন। তবে এখনো কোনো কিছুই নির্ধারিত হয়নি। যদি দুই স্পিনার খেলানো হয় তাহলে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ দুজনেরই খেলার সম্ভাবনা আছে। আবার যদি তিন পেসার খেলানো হয়, সেক্ষেত্রে একজনকে বসতে হবে। তখন হয়তো ব্যাটিং ভালো পারার কারণে মিরাজ টিকে যাবেন, বসতে হবে তাইজুলকে।

সাকিব না থাকায় দলে অতিরিক্ত একজন ব্যাটার নিতে হবে। সেক্ষেত্রে ইয়াসির আলি রাব্বির খেলার সম্ভাবনা প্রায় নিশ্চিত। এরপরের পজিশনগুলো মোটামুটি নির্ধারিত। তিনে নাজমুল হোসেন শান্ত, চারে অধিনায়ক মুমিনুল হক, পাঁচে মুশফিকুর রহিম, ছয়ে লিটন দাস, সাতে ইয়াসির আলি রাব্বি, আটে মেহেদী হাসান মিরাজ, নয়ে তাসকিন আহমেদ, দশে এবাদত হোসেন ও সবশেষে শরিফুল ইসলাম।

প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), ইয়াসির আলি রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version