শনিবার, সেপ্টেম্বর ২৬

সদকায়ে জারিয়া বা সাদাকাতুন জারিয়া আরবি শব্দ। সদকা শব্দের অর্থ দান করা। আর জারিয়া শব্দের অর্থ প্রবহমান, সদাস্থায়ী প্রভৃতি। সদকায়ে জারিয়া হলো- এমন দান যার কার্যকারিতা কখনো শেষ হবে না।

তবে দান কাউকে দেখানোর উদ্দেশ্যে নয় বরং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের নিয়তে করতে হবে। কিন্তু কথা হলো- সদকায়ে জারিয়া কাদের দেওয়া যাবে?

যার বেনিফিট ও লাভ মৃত্যুর পরেও একজন মানুষের আমলনামায় জমা হতেই থাকে। সুতরাং মৃত্যুর আগে যথাসম্ভব প্রত্যেকের কিছু সদকায়ে জারিয়ার কাজ করার চেষ্টা করে যাওয়া উচিত।

সদকায়ে জারিয়া (প্রবহমান/স্থায়ী দান) হলো- এমন দান, যা থেকে দীর্ঘস্থায়ী ভাবে মানুষ উপকৃত হয়। যেমন-

১. মসজিদ ও মাদরাসা নির্মাণ।
২. জনকল্যাণ মূলক কাজের উদ্দেশ্যে জায়গা-জমি ওয়াকফ (দান)।
৩. রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ইত্যাদি নির্মাণ।
৪. দুঃস্থ, অসহায় ও এতিমদের জন্য বাসস্থান।
৫. দাতব্য চিকিৎলয় স্থাপন।
৬. ইসলামি লাইব্রেরী প্রতিষ্ঠা বা তাতে বই-পুস্তক কিনে দেওয়া।
৭. কোরআন শিক্ষা দেয়া বা কোরআন দান করা।
৮. ইসলাম সম্পর্কে বই-পুস্তক লেখা।
৯. ইন্টারনেট বা বিনামূল্যে বই-পুস্তক ও দ্বীন শিক্ষার উপকরণ বিতরণের মাধ্যমে ইসলাম প্রচার করা।
১০. গরীব অসহায় তালিবুল ইলম (দ্বীন শিক্ষার্থী) এর লেখাপড়ার পৃষ্ঠপোষকতা করা এবং তার বই-পুস্তক এর ব্যবস্থা করে দেয়া।
১১. গরিব ও অসমর্থ লোকদের জন্য ঘরবাড়ি তৈরি করা।
১২. গরিব অথবা সর্ব সাধারণের পানি পানের উদ্দেশ্য টিউব ওয়েল স্থাপন।
১৩. রক্তদানের মাধ্যমে মানুষের জীবন রক্ষা করা ইত্যাদি।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version