সোমবার, সেপ্টেম্বর ২১

অবশেষে দেশের আকাশে ১৪৪৫ হিজরির পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। আজ সোমবার রাতে তারাবি নামাজ আদায় ও শেষ রাতে সেহরি খেয়ে মঙ্গলবার (১২ মার্চ) প্রথম দিনের রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতি ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। আজ সন্ধ্যা থেকে তারাবির নামাজ পড়তে হবে এবং শেষ রাতে সেহরি খেতে হবে।’ রমজান ২০২৪: সেহরি, ইফতারের সময়

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র মাস রমজান। এই এক মাস সংযম সাধনার পর ঈদুল ফিতর উদ্‌যাপন করেন মুসলমানরা।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version