জয়পুরহাটের পাঁচবিবিতে মোটরসাইকেল – মুরগী বোঝাই পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষে মশিউর রহমান (৪০) নামের এক পশু চিকিৎসক নিহত হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৮টায় উপজেলার নওদা বেলাল চৌধুরীর ইট ভাটা সংলগ্ন রাস্তায় এ দূর্ঘটনা ঘটে। মশিউর উপজেলার ধরঞ্জী ইউনিয়নের দক্ষিণ ধরঞ্জী গ্রামের অবসরপ্রাপ্ত আনছার ব্যাটালিনের সদস্য মিজানুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মশিউর আটাপাড়া হতে পাঁচবিবির দিকে আসার পথে বিপরী দিক থেকে আসা মুরগীবাহী পিকআাপ ভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষ হলে সে রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মশিউরের পরিবার।
ব্রেকিং নিউজ
- ‘আওয়ামী তোষণে’ নেত্রকোনা পৌর মহিলা দলের কমিটি ১ দিনেই ভেস্তে গেল
- নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা অন্বেষণে কেন্দুয়ায় শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
- মুক্তিযোদ্ধার দাফনে বাধা: নেত্রকোনায় লাশ তুলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের দাবি
- ঝালকাঠিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
- নেত্রকোনা সীমান্তে বিজিবি’র অভিযানে ৯ লাখেরও বেশি টাকার চোরাই পণ্য জব্দ
- অবলা প্রাণ বাঁচানোর চেষ্টায় ঝরলো বৃদ্ধার প্রাণ, মদনে সড়ক দুর্ঘটনা
- সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের খসড়া চূড়ান্ত করতে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেয়া হচ্ছে
- অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই


