জসিম উদ্দীন, ১৮ ই (মার্চ) শুক্রবার মহান স্বাধীনতা মহানায়ক ও হাজার বছরের নিপিড়ীত মানুষের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণা জেলা ছাত্রলীগ কর্তৃক নেত্রকোণা জেলা বিভাগ ও জেলা প্রেসক্লাবকে মানুষের প্রয়োজনে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেছে। জানা যায়, দুঃখী মানুষের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মার মাগফেরাত কামনার জন্য নেত্রকোণা জেলা ছাত্রলীগ এর সার্বিক অর্থায়ণে জেলা প্রেসক্লাবে সকাল ১১ ঘটিকায় জেলা স্বাস্থ্য বিভাগ কে দুটি এবং জেলা প্রেস ক্লাবকে একটি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে। এতে নেত্রকোণা জেলা ছাত্রলীগ এর সভাপতি রবিউল আওয়াল শাওন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আদর্শ ছিল মানুষের পাশে দাঁড়িয়ে নির্যাতিত ও নিপিড়ীত মানুষের জন্য আন্দোলন-সংগ্রাম করে অধিকার আদায় করা। এই মহান নেতার জন্মবার্ষিকীতে নেত্রকোণা মানবতার কর্ম সম্পাদন করাই হলো নেত্রকোণা জেলা ছাত্রলীগ এর প্রকৃত কর্ম। আমি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মার মাগফেরাত কামনা করছি। এতে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়া,জেলা ছাত্রলীগ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান, পৌর ছাত্রলীগ আহ্বায়ক মামুনুর রশিদ টিপু, উপজেলা ছাত্রলীগ এর যুগ্ম আহ্বায়ক আরিফ আহমেদ জোবায়ের সহ জেলা ও উপজেলার শীর্য স্থানীয় নেতৃবৃন্দ।
ব্রেকিং নিউজ
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।
- গাইবান্ধায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা” মূলহোতাসহ গ্রেপ্তার -২
- জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে জিলানী সহ সভাপতি ও সাধারণ সম্পাদক লিয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
- কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আলোচনা
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ


