ময়মনসিংহের নান্দাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার নান্দাইল চৌরাস্তা বাজারে এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে চারটি দোকান সম্পূর্ণ রূপে ভস্মীভূত হয়ে যায়। তিগ্রস্ত দোকান গুলোর মধ্যে সুমন মিয়ার পার্টস ও জ্বালানির দোকান, শাহীন আলমের কনফেকশনারি দোকান, আল আমিনের ঔষধের ফার্মেসি ও মোস্তাকিনের ইলেকট্রনিক দোকান। স্থানীয়রা জানান, রাত সারে দশটার পরে নান্দাইল চৌরাস্তার দণি অংশে কিশোরগঞ্জ মহাসড়কের পাশে সুরুজ মিয়াঁর সততা সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের সূচনা হয়। তৎনিক নান্দাইল ফায়ার সার্ভিসকে ফোন দিলে তাদের দুটি ইউনিট ছুটে এসে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এবিষয়ে নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আবু বকর ছিদ্দিক জানান, আমাদের দুটি ইউনিটের প্রায় দেড়’ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারি। আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে ব্যাপক আশঙ্কা ছিল। কারণ পাশেই ছিল ফিলিং স্টেশন সহ অসংখ্য দোকানপাট। তিনি আরও জানান, এ ঘটনায় আমাদের ধারণা হিসাব মতে ১১ ল টাকা য়তি পরিমাণ উল্লেখ করেছি। যদিও মালিক প অনেক বেশি দাবী করছে।
ব্রেকিং নিউজ
- পলাশবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে অতর্কিত হামলা” নারীসহ ২ জন গুরুতর আহত, থানায় এজাহার দায়ের।
- দুর্গাপুরে বিদ্যালয় বন্ধ থাকলেও চলছে ফ্যান, জ্বলছে লাইট
- নাশকতার অভিযোগে ঈশ্বরগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার
- বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন
- নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী
- ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর
- ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
- ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন


