ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টরিয়াল বডিতে সহকারী প্রক্টর হিসেবে চার শিক্ষককে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী এক বছর তারা এ দায়িত্ব পালন করবেন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

রেজিস্ট্রার দপ্তর সূত্রে, সহকারী প্রক্টরের দায়িত্বে থাকা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম ও ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাফিজুল ইসলামকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ দুইজনের স্থলে আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাজ্জাদুর রহমান টিটুকে দ্বিতীয় মেয়াদে এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাবুব আলমকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version