শনিবার, অক্টোবর ৩

এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে বাইপাস মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় আবুল কাশেম (৬০) নামে এক ব্যাটারীচালিত রিক্সাভ্যানের যাত্রী নিহত হয়েছে।

বুধবার (৯/ফেব্রুয়ারী) দুপুরে বাইপাসের মরিয়ম চক্ষু হাসপাতালের সামনে ওই দূর্ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী গ্রামের মৃত তছিম উদ্দিনের পুত্র। এ দূর্ঘটনায় ভ্যান চালক রফিকুল ইসলাম (৩৬) ও নিহত ব্যক্তির পুত্র ওই ভ্যানের যাত্রী আবু কালাম (২৬) আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সৈয়দপুর বাইপাস মহাসড়কের মরিয়ম চক্ষু হাসপাতালের সামনে দিনাজপুরগামী কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-ন-১৩-৭৯৫৪) সাথে বিপরীত দিক থেকে আসা ব্যাটারীচালিত রিক্সাভ্যানটির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ভ্যানের চালকসহ অপর দুই যাত্রী পিতা-পুত্র গুরুতর আহত হয়। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আবুল কাশেম মারা যায়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি আরো বলেন কার্ভাড ভ্যানটি আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version