মোঃ রোমান, মাদারীপুর প্রতিনিধিঃ ৬ষ্ঠ ধাপে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ্যাড. বাবুল হাওলাদার। নির্বাচনে এ্যাড. বাবুল হাওলাদার (মোটরসাইকেল) পেয়ছেন ৭৬২৮ ও তার নিকটস্থ প্রতিদ্বন্দ্বী খলিল দর্জি (ঘোড়া) পেয়েছেন ৭৩৬৩ ভোট। সোমবার সকাল থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটারদের উপস্থিতিতে ইভিএম এ ভোট গ্রহন সম্পূর্ণ হয়। এ নির্বাচনে ইউনিয়নের ৯টি কেন্দ্রে ২০ হাজার ৯৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মনিরুজ্জামান বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি ছিল। প্রতিটি কেন্দ্রে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সদস্য মোতায়েন ছিল। এছাড়া দুই জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। আমরা কোন রকম অপ্রিতিকর পরিস্তিথি ছাড়া নির্বাচন সর্ম্পূণ করতে পেরেছি। উল্লেখ্য, সারাদেশে দলীয় প্রতীকে নির্বাচন হলেও মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে প্রতীক উন্মুক্ত ছিলো।
ব্রেকিং নিউজ
- ধুঁকছে দুর্গাপুরের নয়ন যোগী আশ্রম, অনিশ্চিত ১১২ অনাথ শিশুর ভবিষ্যৎ
- মানবিক সেতুবন্ধনের ৮ বছর: দুর্গাপুরে এসবি রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী
- জমি বিরোধের জেরে কাঁটার বেড়া, নেত্রকোনায় মাদরাসায় যেতে পারছে না শিক্ষার্থীরা
- ‘দুই পয়সার সাংবাদিক’: প্রতিবেদন প্রকাশের জেরে ক্ষোভ
- জল-কাদায় ঘেরা শৈশব, অকালেই খালি হচ্ছে মায়ের কোল: ৮ মাসে ৮২ প্রাণহানি
- অপার সম্ভাবনার দুর্গাপুর: প্রকৃতির অকৃপণ দান, চাই অবকাঠামো উন্নয়ন
- নেত্রকোনায় তরুণদের বোবা প্রতিবাদ: বিলুপ্ত নদীর স্মরণে তরুণেরা
- কলমাকান্দায় বাড়ির পাশের পুকুরেই নিভল শিশুর জীবনপ্রদীপ




