গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ হাজার ৯০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ২৯ শতাংশে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৪ হাজার ৮৫৪টি নমুনা পরীক্ষায় ১০ হাজার ৯০৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় যে ১৪ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৬ জন পুরুষ ও ৮ জন নারী। এর মধ্যে ৫ জন ঢাকার, ২ জন চট্টগ্রামের, ২ জন সিলেটের, ২ জন ময়মনসিংহের, ১ জন খুলনার, ১ জন বরিশালের এবং ১ জন রংপুর বিভাগের বাসিন্দা।

এর আগের ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্তের হার ছিল ২৮ দশমিক ০২ শতাংশ। গতকাল ৯ হাজার ৬১৪ জনের করোনা শনাক্ত হয়েছিল।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৬ লাখ ৮৫ হাজার ১৩৬ জনের করোনা শনাক্ত হলো। এ নিয়ে করোনায় মারা গেছেন ২৮ হাজার ২২৩ জন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version