টাঙ্গাইল প্রতিনিধিঃ

১৮ জানুয়ারী ২০২২ মঙ্গলবার সকালে নাগরপুর উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে, কন্ঠ ভোটে নাগরপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে।
দৈনিক বাংলাদেশের খবর পত্রিকা ও দি মেইল বিডি এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি মো. জসিউর রহমান (লুকন) কে সভাপতি ও দৈনিক ইকোনমি ও ডেইলি নিউজ বাংলা এর প্রতিনিধি মো. নুরুজ্জামান রানা কে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন উপস্থিত সকলে।

সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলাদেশ বুলেটিন ও মেঘনা নিউজের শাকিল হোসেন শওকত, দৈনিক সময়ের খবর ও বেলাবো বার্তার প্রতিনিধি মো. শহিদুল ইসলাম কে দপ্তর ও সাংস্কৃতিক সম্পাদক, বিবিসি নিউজ ও একাত্তর পোস্ট এর প্রতিনিধি মো. মাহমুদুল হাসান কে অর্থ সম্পাদক
পদে মনোনীত করেন উপস্থিত সাংবাদিকগণ।
এছাড়াও সন্মানিত সদস্য পদে রয়েছেন ১৩ জন সাংবাদিক।
এ সময় উপস্থিত সাংবাদিকগণ ঐক্য মত হয়ে বলেন, আমাদের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে ছোট সাংগঠনিক কাঠামোর কমিটি করা হয়েছে। আমরা আশাকরি আগামী সময়ে, বস্তুনিষ্ঠভাবে এলাকার সকল খবর তুলে ধরবেন সকলে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version