আরিফুর রহমান, ঝালকাঠি:

ঝালকাঠির নলছিটি উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯ টায় উপজেলার মোল্লারহাট ইউনিয়নে মালুহার গ্রামে এ ঘটনা ঘটে।নিহত বৃদ্ধের নাম খোকন চন্দ্র শীল (৬৫) তিনি মালুহার গ্রামের মৃত মাধব চন্দ্র শীলের ছেলে।

এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে লিপি (৩০) নামে এক মহিলাকে আটক করেছে পুলিশ। লিপি অভিযুক্ত সঞ্জয় চন্দ্র শীলের স্ত্রী।

নিহত খোকন চন্দ্র শীলের ছেলে সঞ্জীব চন্দ্র শীল জানান,আমাদের বাড়ির সামনেই খাল আছে। সেখানে আমার চাচা সঞ্জয় চন্দ্র শীল মাছ ধরতে ছিলো। আমি তাদের নিষেধ করলে নিষেধ অমান্য করে অকত্যভাষায় গালিগালাজ করে একপর্যায়ে আমাকে মারধর শুরু করে । পরে আমার বাবা ভাত খাওয়া অবস্থায় আমাদের থামানোর জন্য আসলে তাকেও সঞ্জয় ও তার স্ত্রী লিপি মারধর শুরু করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার অফিসার ইনচার্জ(ওসি) আতাউর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরতহাল তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।মামলা দায়ের হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version