রবিবার, সেপ্টেম্বর ২৭

ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের আয়োজনে রবিবার (১৬ জানুয়ারি) অনুষদ ভবনের সামনে বেলা ১১টায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

পরিষদের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি ড. মিজানুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন ড. আব্দুস সামাদ ও আইন বিভাগের সভাপতি ড. নুরুন নাহার উপস্থিত ছিলেন। এ ছাড়া ড. আব্দুর রহমান আনোয়ারি, ড. নজিবুল হক, ড. মালেক প্রমূখ শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক ড. ইদ্রীস আলী।

মানববন্ধনে বক্তারা বলেন, মিথ্যা মামলা দিয়ে ঢাবি শিক্ষক তাজমেরী ইসলামকে জেলে পাঠানো জাতির জন্য লজ্জাজনক। তাকে গ্রেফতার মানে জাতির বিবেককে গ্রেফতার করা। আমরা অনতিবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানাই। এসময় সুচিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশ প্রেরণের দাবি জানায় তারা।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version