মোঃ রাসেল আহম্মেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় জাকির হোসাইন (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের গোহাইল বাসস্ট্যান্ডে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসাইন উপজেলার আগড়া গ্রামের বাসিন্দা। তিনি গোহাইল ইসলামিয়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন। গোহাইল ইসলামিয়া স্কুল এন্ড কলেজে সভাপতি আলী ইমাম ইনোকী বলেন, গোহাইল বাজার থেকে জাকির হোসাইন মোটরসাইকেলে করে নাটোর-বগুড়া মহাসড়ক হয়ে উপজেলার আগড়া এলাকার দিকে যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় বগুড়া দিক থেকে আসা রাজশাহীগামী একটি গরুবাহী ট্রাকের তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ব্রেকিং নিউজ
- কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে
- ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবস পালন
- নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত
- পূর্বধলায় পুলিশের সফল অভিযান: নগদ টাকা ও তাসসহ ৭ জুয়াড়ি আটক
- প্রাক্তন স্বামীর ভয়ংকর ফাঁদ: পূর্বধলায় দলবদ্ধ ধর্ষণ মামলায় ধরা পড়ল মাসুদ
- বসতঘরে মাদকের কারবার! নেত্রকোনায় ইয়াবা-হেরোইনসহ আটক ১
- দুর্গাপুরে মাদক উদ্ধার: ব্যাগের ভেতর মিলল ১৪০ বোতল ভারতীয় ফেয়ারডিল
- নেত্রকোনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার: ‘অপরাধ দেখলে ৯৯৯-এ কল করো’


