টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে সিএনজি অটোরিক্সার সংঘর্ষে ৬ বছরের ১ শিশু নিহত। শনিবার ১৫ জানুয়ারী বিকেল আনুমানিক ৩.৪৫ মিনিটের সময় উপজেলার উপেন্দ্র সরোবর (দীঘি) সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। ধুবড়িয়া থেকে নাগরপুরগামী সিএনজির সাথে বিপরীত দিকে যাওয়া একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে, এলাসিনের আব্বাস আলীর ৬ বছরের মেয়ে ঝর্না আক্তার (৬) ঘটনা স্থলে প্রাণ হারায় বলে জানা যায়। ঘটনা স্থল থেকে শিশুটিকে উদ্ধার করে নাগরপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত নাগরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, এ বিষয়ে নিহতের পরিবার থেকে নাগরপুর থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।
ব্রেকিং নিউজ
- ডিমলায় সন্তানকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে প্রাণ গেছে মায়ের, গ্রেফতার ৪
- চুরি করতে গিয়ে আটক ইউপি সদস্য,এলাকায় সমালোচনার ঝড়।
- গাইবান্ধায় ইয়াবা সেবন:যুবকের ৩ মাসের কারাদণ্ড!
- ডিমলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ
- মৌলভীবাজারে মহিষ, মাছ-টাকা ছিনতাইয়ের ঘটনায় ৪ ছাত্রদল নেতার বহিস্কারাদেশ
- শিক্ষা অফিসে ঢুকে প্রধান শিক্ষককে মারধর করেন সহকারি শিক্ষক
- ঈশ্বরগঞ্জে জোরপূর্বক সীমানা খুঁটি উপড়ে ফেলার অভিযোগ
- ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন




