ইবি প্রতিনিধি- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলামকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থী শিক্ষক সংগঠন সাদা দল। একইসাথে তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাঁকে নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছে তারা। শনিবার (১৫ জানুয়ারি) দলের আহ্বায়ক প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান ও সদস্য সচিব প্রফেসর ড. সরফরাজ নওয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সাদা দলের নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলামকে গ্রেফতার ও জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা ড. তাজমেরী এস এ ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির জন্য সরকারের প্রতি জোর দাবী জানাই।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দায় ধানবোঝাই ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৩
- ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় টিআইবির কুইজ প্রতিযোগিতা
- সমন্বয়ক পরিচয় দিয়ে বীরমুক্তিযোদ্ধার জমি দখল করে স্টল নির্মাণের অভিযোগ
- কলমাকানাদায় বৈদ্যুতিক তারের লিকেজ কেড়ে নিল তরতাজা যুবকের প্রাণ
- লাইসেন্সহীন মিনি পাম্পে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
- ২৪ ঘণ্টা পর বকশীগঞ্জ সীমান্তে শূন্যরেখা থেকে উদ্ধার বৃদ্ধ, মিলল পরিচয়
- কলমাকান্দায় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে স্বাবলম্বী করার উদ্যোগ
- ভিসা প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়ে যে সুখবর দিলো যুক্তরাষ্ট্র



