টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে সিএনজি অটোরিক্সার সংঘর্ষে ৬ বছরের ১ শিশু নিহত। শনিবার ১৫ জানুয়ারী বিকেল আনুমানিক ৩.৪৫ মিনিটের সময় উপজেলার উপেন্দ্র সরোবর (দীঘি) সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। ধুবড়িয়া থেকে নাগরপুরগামী সিএনজির সাথে বিপরীত দিকে যাওয়া একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে, এলাসিনের আব্বাস আলীর ৬ বছরের মেয়ে ঝর্না আক্তার (৬) ঘটনা স্থলে প্রাণ হারায় বলে জানা যায়। ঘটনা স্থল থেকে শিশুটিকে উদ্ধার করে নাগরপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত নাগরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, এ বিষয়ে নিহতের পরিবার থেকে নাগরপুর থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।
ব্রেকিং নিউজ
- আরব ভূখণ্ড থেকে মগড়া নদীর বাঁকে: কবি ও অনুবাদক এনামূল হক পলাশ
- সরিষাবাড়ীতে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু, আহত ১
- নিলুফার চৌধুরী মনির সাথে সাবেক যুবদল নেতা শুভ পাঠানের সাক্ষাৎ
- কেন্দুয়ার অন্তঃসত্ত্বা তরুণী ৫ দিন ধরে নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার
- কলমাকান্দায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
- দুর্গাপুরে হতদরিদ্র জরিনার পাশে ডেপুটি স্পিকার, উপহার দিলেন নতুন ঘর
- কালাপুর ইউপি’র প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অনিয়মের অভিযোগ
- নেত্রকোনায় মোবাইল কোর্ট: ২ জনের কারাদণ্ড, ৪ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস



