মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার (জানুয়ারি-১) সকালে র্যালী শহরের ডিসি ব্রীজ থেকে শুরু করে শহর প্রদক্ষিন করে মাদারীপুর জেলা কার্যালয়ে শেষ হয়।
মাদারীপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক মুহিদ হাওলাদারের সভাপতিত্বে জাতীয় মহিলা পার্টির আহবায়ক সাবরিন জেরিন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট সিরাজুল হক স্বপন,সদস্য সচিব লিয়াকত আলী খান, প্রধান সমন্বয়কারী মো: বেলায়েত হোসেন টেনু মোল্লা,সেন্ট্রাল কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক ও জেলা যুগ্ন আহববায়ক আজীম শিকদার, জেলা যুগ্ন আহবায়ক আব্দুর রউফ খান,জাতীয় পার্টির পৌর সভাপতি কাইউম খান,সাধারন সম্পাদক সেলিম হাওলাদার,উপজেলা জাতীয় পার্টির আহবায়ক গোলাম হোসেন বাদল ,জেলা যুবসংহতির আহবায়ক মুনির বেপারী, শিবচর নিলখী ইউনিয়নের সভাপতি মো: সাহাবুদ্দিন মাতুব্বর,জেলা মহিলা পার্টির লাকি বেগম ও অন্যান্যরা।



