মাদারীপুর সদর উপজেলার খাগদী এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত হয়েছেন। নিহত হওয়ার ঘটনায় ধাক্কা দেয়া বাসটি পুড়িয়ে দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণ আনে। এতে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল মাদারীপুর- শরীয়তপুর আঞ্চলিক সড়কে। শুক্রবার সকালে সদর উপজেলার খাগদী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ইজিবাইকের আরও ২ যাত্রী। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের একজন হলেন বরিশালের বানারীপাড়া উপজেলার হায়দার শেখের ছেলে সুমন শেখ (৩৫)। আরেকজন হলেন মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খাগছড়া গ্রামের আবদুর রাজ্জাক মাতুব্বরের ছেলে সাজ্জাদ হোসেন (৪৫)। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া জানান, বরিশাল থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল দিদার পরিবহনের বাসটি। অন্যদিকে মাদারীপুর শহর থেকে মোস্তফাপুর যাচ্ছিল ইজিবাইকটি। পথে খাগদী এলাকায় ইজিবাইককে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের এক যাত্রী নিহত হয়। পরে গুরুতর অবস্থায় আরও একজন মারা যান।
ব্রেকিং নিউজ
- ডিমলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
- ঢাকায় পৌঁছেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া, ২৭ নভেম্বর মঞ্চ মাতাবেন ‘বিলিওনেরা’ গায়িকা
- বিশ্বজুড়ে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে বিক্ষোভ
- মদনের হাওরে জলবায়ু মোকাবিলায় কৃষকের ভরসা ‘এগ্রোইকোলজি’
- বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী
- বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম
- আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ: নিউইয়র্কে আ. লীগের সেমিনারে হ্যারি কে টমাস
- দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১১০৯


