মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে আসন্ন পঞ্চম ধাপের অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার বাগজানা, ধরঞ্জী, আয়মারসুলপুর, আটাপুর ও মোহাম্মদপুর ইউনিয়নের প্রতিদ্বন্ধী প্রার্থীগণের সাথে আরচণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে বুধবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরমান হোসেনের সভাপতিত্বে উপজেলার উচাই সেভেন্থ ডে- অ্যাডভেন্টিস্ট মারানাথা সেমিনারী মিশনের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভ‚ঞা, জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান মিঞা, উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব। এসময় উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য পদের প্রতিদ্বন্ধী প্রার্থীরা উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ
- ধুঁকছে দুর্গাপুরের নয়ন যোগী আশ্রম, অনিশ্চিত ১১২ অনাথ শিশুর ভবিষ্যৎ
- মানবিক সেতুবন্ধনের ৮ বছর: দুর্গাপুরে এসবি রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী
- জমি বিরোধের জেরে কাঁটার বেড়া, নেত্রকোনায় মাদরাসায় যেতে পারছে না শিক্ষার্থীরা
- ‘দুই পয়সার সাংবাদিক’: প্রতিবেদন প্রকাশের জেরে ক্ষোভ
- জল-কাদায় ঘেরা শৈশব, অকালেই খালি হচ্ছে মায়ের কোল: ৮ মাসে ৮২ প্রাণহানি
- অপার সম্ভাবনার দুর্গাপুর: প্রকৃতির অকৃপণ দান, চাই অবকাঠামো উন্নয়ন
- নেত্রকোনায় তরুণদের বোবা প্রতিবাদ: বিলুপ্ত নদীর স্মরণে তরুণেরা
- কলমাকান্দায় বাড়ির পাশের পুকুরেই নিভল শিশুর জীবনপ্রদীপ


