জয়পুরহাটের পাঁচবিবিতে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সোমবার রাত ৯টায় উপজেলার সীমান্তবর্তী কয়া গ্রামে অভিযান চালিয়ে ৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাদের আটক করেন ব্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। আটককৃত হলো উপজেলার কয়া গ্রামের আব্দুর রহিমের পুত্র সাদ্দাম হোসেন (২৫) ও একই গ্রামের মৃত জামেদ আলীর পুত্র তসলিম উদ্দিন (৩২)।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডানার লেঃ কমান্ডার তৌকির জানান, তারা দীর্ঘদিন ধরে নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে । পরে তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে
ব্রেকিং নিউজ
- ধুঁকছে দুর্গাপুরের নয়ন যোগী আশ্রম, অনিশ্চিত ১১২ অনাথ শিশুর ভবিষ্যৎ
- মানবিক সেতুবন্ধনের ৮ বছর: দুর্গাপুরে এসবি রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী
- জমি বিরোধের জেরে কাঁটার বেড়া, নেত্রকোনায় মাদরাসায় যেতে পারছে না শিক্ষার্থীরা
- ‘দুই পয়সার সাংবাদিক’: প্রতিবেদন প্রকাশের জেরে ক্ষোভ
- জল-কাদায় ঘেরা শৈশব, অকালেই খালি হচ্ছে মায়ের কোল: ৮ মাসে ৮২ প্রাণহানি
- অপার সম্ভাবনার দুর্গাপুর: প্রকৃতির অকৃপণ দান, চাই অবকাঠামো উন্নয়ন
- নেত্রকোনায় তরুণদের বোবা প্রতিবাদ: বিলুপ্ত নদীর স্মরণে তরুণেরা
- কলমাকান্দায় বাড়ির পাশের পুকুরেই নিভল শিশুর জীবনপ্রদীপ


