জয়পুরহাটের পাঁচবিবিতে নির্বাচনী পথসভার একই মঞ্চে দুই চেয়ারম্যান প্রার্থী নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থনা করেছে। একই মঞ্চে দুই প্রার্থীর উপস্থিতি দেখে উপস্থিত জনতা করতালির মাধ্যমে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন। ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সড়াইল বাজারে টেবিল ফ্যান মার্কার পথসভা চলাকালে ।
জানা যায়, ঐদিন সড়াইল বাজারে টেবিল ফ্যান মার্কার সমর্থনে নির্বাচনী পথ সভার আয়োজন করেন মোহাম্মদপুর ইউনিয়নের বতর্মান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব হবিবুর রহমান হবু হাজী। ডাঃ আব্দুল লতিফ সরকারে সভাপতিত্বে উক্ত পথ সভায় প্রধান অতিথি হিসাবে আলহাজ্ব হবিবুর রহমান হবু হাজী বক্তব্য প্রদানের শেষ মহুর্তে পথ সভায় একই ইউনিয়নের অপর স্বতন্ত্র প্রার্থী আইয়ুব আলী সরকার উপস্থিত হলে তাকে উপস্থিত জনতাসহ হবিবুর রহমান তাকে স্বাগত জানান। পরে তিনি সংক্ষিপ্ত এক বক্তব্যে তিনি তার মোটরসাইকেল প্রতীকে ভোট প্রাথনা করেন এবং সন্ত্রাস ও গুজবে কান না দিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানান। ডাঃ আব্দুল লতিফ সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন শিক্ষক রেজাউল করিম, আবু মুসা, রেজাওয়ান ও ডাঃ লুৎফর রহমান প্রমুখ।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনা সদরে মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ দুইজনের জেল-জরিমানা
- বারহাট্টায় ইউএনও কার্যালয়ের নৈশপ্রহরীকে সংঘবদ্ধ মারধর: নেপথ্যে?
- জিপিএ-৫ নয়, ভালো মানুষ গড়ার তাগিদ: নেত্রকোনায় শিক্ষা সাফল্য সম্মাননা প্রদান
- জামালপুর শহরের সরদারপাড়ায় স্কুলের চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ
- বসতঘরে মিলল ভারতীয় মদ, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল ব্যবসায়ী
- কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে
- দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী
- ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন


