নিজস্ব প্রতিনিধিঃ
১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন চীনে অধ্যয়নরত, কর্মরত ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন চায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী কমিটি ও সংগঠনের সদস্যবৃন্দ।
দ্যা মেইল বিডির প্রতিনিধিকে চায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রাসেল আহম্মেদ জানিয়েছেন, ১৯৭১ সালে পাকিস্তানি ঘাতকেরা বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, লেখক, গবেষক ও মেধাবীদের হত্যা করে।কিন্তু বাঙালি জাতি হার মানার জাতি না, তারা এই শোককে শক্তিতে রূপান্তরিত করে পাকিস্তানি ঘাতকদের বিরুদ্ধে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধে নিজেদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে এবং যার চূড়ান্ত ফলশ্রুতিতে ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে পাকিস্তানি ঘাতকদের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতি বিজয় লাভ করে।
১৪ই ডিসেম্বর ১৯৭১ সালে ঘাতকদের হাতে বাঙালি জাতির যে সকল সূর্য সন্তানরা শহীদ হয়েছিলেন তাদের আত্নার মাগফিরাত কামনা করেছেন চায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী কমিটি ও সকল সদস্যবৃন্দ।
“তোমরা ছিলে,তোমরা আছো,থাকবে চিরকাল, তোমাদের আদর্শ ও মননে উজ্জ্বল হোক প্রতিটি সকাল” এটাই হোক শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের জয়গান।
ব্রেকিং নিউজ
- চাকরির টোপে রাশিয়া, ইউক্রেন যুদ্ধে ‘কামানের সামনে’ ২০ বাংলাদেশির মৃত্যু!
- ভারতে কি শুরু হচ্ছে ‘এক দফা’ আন্দোলন, চাপে পড়ছেন মোদি?
- ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির তথ্য, ফাঁস হয়েছে ১৭ হাজারের বেশি লগইন তথ্য
- নেত্রকোনায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গণসচেতনতামূলক সভা
- সাংবাদিক আলিফ খুন: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার না হলে আলটিমেটাম
- কেন্দুয়ায় ইয়াবা সেবন: হাতেনাতে ধরা পড়ে তরুণের ৬ মাসের জেল
- দুর্গাপুরে রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
- মোহনগঞ্জে আ.লীগ নেতা লিটন তালুকদার গ্রেপ্তার: নেপথ্যে চেক ডিজঅনার


