তাস খুবই জনপ্রিয় একটি খেলা। এই তাসের চারটি কার্ডে চারজন রাজার চিত্র দেওয়া থাকে। এই চিত্রগুলো ইতিহাসের জনপ্রিয় চারজন রাজার চিত্র। আজকে এই চার রাজার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরলাম—-
ইশকাপন বা স্পেড >>
চিত্রটি রাজা ডেভিড এর ।
রাজা ডেভিডকে কিং অফ স্পেডস বলা হয় যিনি ছিলেন দৈত্যাকৃতি ফিলিস্তাইন যোদ্ধা গোলিয়াথের হত্যাকারী। বাইবেল অনুযায়ী ডেভিড ছিলেন যিশু খ্রিস্টের পূর্বপুরুষ। এই বিখ্যাত রাজা কখনোই কোনো আবেগের বশবর্তী হয়ে কোন সিদ্ধান্ত নিতেন না। তিনি সব সময় বিচার-বুদ্ধি দিয়ে বিভিন্ন বিষয় বিবেচনা করতেন। এই তাসের রানী হলেন গ্রিক যুদ্ধ দেবী প্যালাস, যিনি দুই হাতে ধরে আছেন তরবারি ও ফুল। জ্যাকের ছবিটি ফ্রান্সের একটি জনপ্রিয় কাব্যিক চরিত্র।
হার্টস বা হরতন >>
চিত্রটি রাজা শার্লেমেন বা চার্লস এর।
৮০০ খ্রিস্টাব্দের দিকে বিখ্যাত রাজা শার্লেমেন বা চার্লস ইউরোপের প্রায় অর্ধেকের মতো জয় করে ফেলেন। তাসে এই রাজাকে দেখা যায় তলোয়ার নিজের মাথায় ঠেকিয়ে নিজেকে হত্যা করতে উদ্যত হয়েছেন। তাই অনেকে এই রাজাকে আত্মঘাতী রাজাও বলে থাকেন। আরও একটি মজার বিষয় হল তাসের রাজাদের মধ্যে একমাত্র হার্টসের রাজারই কোন গোঁফ নেই। হার্টসের জ্যাক হলো লা হিরে যিনি ফ্রান্সের সামরিক বাহিনীর সেনাপতি ছিলেন।
ডায়মন্ডস বা রুইতন >>
চিত্রটি রাজা জুলিয়াস সিজার এর ।
রাজা জুলিয়াস সিজারের নাম কে না শুনেছে? রোম সাম্রাজ্যের উত্থানে এই প্রভাবশালী শাসকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিং অব ডায়মন্ডস হলেন মূলত রোমের এই বিখ্যাত শাসক, রাজনীতিবিদ এবং সাহিত্যিক। তিনি খুবই দক্ষতার সাথে রোমের রাজনীতি দীর্ঘসময় ধরে নিয়ন্ত্রণ করে গেছেন। আরো একটি মজার বিষয় হলো, তাসের রাজাদের মধ্যে সব রাজারই মুখ স্পষ্ট দেখা গেলেও একমাত্র রুইতনের রাজারই মুখ অর্ধেক দেখা যায়। কুইন অব ডায়মন্ডস হলেন তারই স্ত্রী রাচেল। গ্রীক এবং রোমান পুরাণ অনুযায়ী “ট্রয়ের” বিখ্যাত যোদ্ধা ছিলেন হেক্টর আর তাকে স্মরণ করেই ডায়মন্ডসের জ্যাক।
ক্লাবস বা চিরতন >>
চিত্রটি রাজা আলেকজান্ডার দ্য গ্রেট এর।
গ্রিসের মেসিডোনিয়ার সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেটের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়াও দুষ্কর। ৩২৩ খ্রিস্টপূর্বের দিকে আলেকজান্ডার দ্য গ্রেট পৃথিবীর প্রায় পুরোটাই দখল করে বসেন। আর কিং অব ক্লাবসের কিং হলেন এই দিগ্বিজয়ী রাজা। কুইন অব ক্লাবস হলেন একমাত্র ইংরেজ মহিলা যিনি আর কেউ নন ব্রিটিশ রানী প্রথম এলিজাবেথ। তার গোলাম হলেন রাউন্ড টেবিলের বিখ্যাত নাইট, স্যার ল্যান্স লট।
ব্রেকিং নিউজ
- শিক্ষার্থীদের উপহারের ফ্রিজ নিজ বাসায় নিলেন বিভাগীয় প্রধান, কলেজে ক্ষোভ
- টাকা দাবির পর স্ত্রীর কাছে গোপন সম্পর্ক ফাঁস: ক্ষোভে জামালপুরে গৃহবধূকে খুন
- খালিয়াজুরীতে স্কুলে সংবাদ সংগ্রহে বাধা: শিক্ষকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ
- ভাঙা চাল আর পলিথিনের দিন শেষ, শেষ বয়সে সুখের ঠিকানা পেলেন হাজং দম্পতি
- ‘রাখব চারপাশ পরিষ্কার’: ডেঙ্গু মোকাবিলায় কেন্দুয়ায় প্রশাসনের পরিচ্ছন্নতা কার্যক্রম
- রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
- রংপুরে ৪ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- অভিবাসন ব্যবস্থাপনায় বিদ্যমান ঘাটতি দূর করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর


