প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কিকে বলেছেন, রাশিয়ার সামরিক হুমকি মোকাবেলোয় ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে। হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।
এ দুই প্রেসিডেন্টের প্রায় দেড় ঘণ্টা ধরে কথা বলার পর হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘তিনি ইউক্রেনের সার্বভৌমত্ব এবং অখন্ডতা রক্ষার ব্যাপারে যুক্তরাষ্ট্রের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্নিশ্চিত করেন।’
এ ছাড়া বাইডেন ইউরোপের পূর্বাঞ্চলীয় ন্যাটোর মিত্র নয় দেশের নেতার প্রতি আহ্বান জানান এবং ইউক্রেনের সীমান্ত বরাবর রাশিয়ার অস্থিতিশীল সামরিক কর্মকান্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেন। তিনি মিত্র দেশগুলোর সমন্বিত প্রতিরক্ষার জন্য ন্যাটোর অবস্থান অটল রাখার বিষয়েও আলোচনা করেন। সূত্র : এএফপি।
ব্রেকিং নিউজ
- ব্রিজ সাড় দাঁড়িয়ে মাটির অভাবে দশ গ্রামের মানুষের চলাচলে বাঁধা
- দেশের সব অবৈধ ক্লিনিক ফ্যাসিস্ট সরকারের আমলে চালু করা হয়েছে মাদারীপুরে: স্বাস্থ্যমন্ত্রী
- কারাগারে ঠাঁই হল সেই আলোচিত ভেটেরিনারি কর্মী ফিরোজ ও তার সহযোগীদের
- তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: দুই জনের ১ লাখ টাকা জরিমানা
- গাইবান্ধায় ভুয়া নথিতে যৌতুক মামলা: বাদীর ৭ দিনের কারাদণ্ড !
- সাদুল্যাপুরে যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত।
- গাইবান্ধা জেলা পরিষদের মানবিক উদ্যোগ: সহায়তার চেক পেলেন ৯৬ অসহায় মানুষ।
- গাইবান্ধা জেলা বিএনপির সভাপতির হোয়াটসঅ্যাপ হ্যাক, টাকা লেনদেনে সতর্ক থাকার আহ্বান।


