মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দিতে মাত্র ২০ হাজার টাকা মুক্তিপনের দাবীতে অপহরনের পর হত্যা করা হয় শিশু রাজ মামুনকে । হত্যার সাথে জড়িত ফরিদুলকে ঢাকার সাভার থেকে গ্রেফতারের পর উদ্ধার করা হয় রাজ মামুনের মরদেহ।
বুধবার (৮ ডিসেম্বর) বগুড়ার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।
পুলিশ সুপার জানান, গত ৭ ডিসেম্বর সারিয়াকান্দি থানার বেড়া পাচবাড়িয়া গ্রামের সুলতান শেখ থানায় অভিযোগ করেন যে, তার ছেলে রাজ মামুন গত ৫ ডিসেম্বর মাগরিবের নামায আদায়ের জন্য বাড়ীর পূর্ব পাশে জামে মসজিদে যায়। মাগরিব নামায শেষে বাড়ি না আসায় উক্ত মসজিদেই এশার নামায শেষে বাড়ি ফেরার পথে রাত অনুমান ৮টার দিকে সারিয়াকান্দি থানাধীন জামথল রাজার মোড়ে পাঁকা রাস্তা থেকে অজ্ঞাতনামা আসামীরা ব্যাটারী চালিত অটো রিক্সা যোগে অপহরণ করে। অজ্ঞাত স্থানে আটকে রেখে অপরিচিত ফোন নম্বর থেকে ফোন করে অপহরণের বিষয়টি জানায়। ছেলেকে মুক্তির জন্য বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা মুক্তিপন দাবী করে অপহরণকারী ব্যক্তি ।
এঘটনায় সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে সারিয়াকান্দি থানা পুলিশ ও ডিবি পুলিশের দল অভিযানে নামে। তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতেই বগুড়ার ডিবি ইনচার্জ সাইহান ওলিউল্লাহ ও সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান এর যৌথ নেতৃত্বে পুলিশের একটি টীম ঢাকা জেলার সাভার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহরণের পর মুক্তিপণ দাবিকারী ফরিদুলকে গ্রেফতার করে। পরে তাকে বগুড়ায় নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদ করে তার দেখানো মতে মঙ্গলবার দিবাগত রাত ২টার পরে সারিয়াকান্দি থানার বেড়া পাঁচবাড়িয়া গ্রামের চর এলাকায় ধান ক্ষেত থেকে রাজ মামুনের মরদেহ উদ্ধার করা হয়।
ব্রেকিং নিউজ
- সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ
- কেন্দুয়ার মাসকা হাওরে মাছ ধরতে যাওয়াই কাল হলো এনামুলের
- পাহাড়ের মানুষ সবার আগে- আবেগাপ্লুত ডেপুটি স্পিকারের উন্নয়ন বার্তা
- নেত্রকোনায় প্রতিবাদী মিছিল: জমিয়তের সমাবেশ থেকে হুঁশিয়ারি
- নেত্রকোনার মদন ও দুর্গাপুরে ইয়াবাসহ ২ কারবারি
- কাজের মান নিয়ে কোনো আপস নয়, ঠিকাদারদের হুঁশিয়ারি দিলেন ডেপুটি স্পিকার
- পূর্বধলায় মাদকসহ কারবারি গ্রেপ্তার ও ৩ মাদকসেবীর সাজা
- ফাঁদে ফেলে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা: খালিয়াজুরীতে কলা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা



