ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘এ’, ‘বি’ এবং ‘সি’ ইউনিটে ভর্তি আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত ভর্তি আবেদন ও ২০ ডিসেম্বর পর্যন্ত সাবজেক্ট চয়েজ দিতে পারবে ভর্তিচ্ছুরা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২২ নভেম্বর এ তিন ইউনিটের ভর্তি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে ২৮ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়। এবার সময়সীমা ১৭ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) পাওয়া যাবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version